
মুক্তিযোদ্ধা
ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের এমপি আমানুর রহমান খান রানার জামিন ৮ মে
পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে আবেদনটি আপিল বিভাগের
পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর
আদালত এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার জজ
আদালত এমপি রানার হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন। একই সঙ্গে
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামিন আবেদটি পাঠানোর আদেশ দেন।
মাসুদ হাসান
বলেন, আগামী ৮ মে পর্যন্ত আদালত জামিন স্থগিত করেছেন। ওইদিন এ বিষয়ে আপিল
বিভাগে শুনানি হতে পারে। এর আগে ১৬ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি
১৮ এপ্রিল পর্যন্ত এমপি রানার অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছিলেন।






Post a Comment