Last Update
http://goo.gl/LG0Hw5

Tuesday, April 18, 2017

বাড্ডায় মাটি ভরাটের সময় মিলল ৩ গ্রেনেড ৫০০ রাউন্ড গুলি

রাজধানীর বাড্ডার ত্রিমোহনী এলাকায় মাটি ভরাট করার সময় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড ও ৫০০ রাউন্ড গুলি পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ত্রিমোহনী খালি জায়গায় মাটি ভরাটের সময় এগুলো পাওয়া যায়। পরে পুলিশ এগুলো জব্দ করে। পুলিশের ভাষ্য, এগুলো অনেক পুরনো। কোনো কোনো গুলিতে মরিচা ধরেছে।
ধারণা করা হচ্ছে, ট্রাকে করে মাটি ভরাটের সময় এগুলো এখানে এসেছে। বোম্ব ডিসপোজাল টিম এসে তিনটি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে। গ্রেনেড তিনটির তেমন কার্যক্ষমতা ছিল না। উদ্ধার হওয়া গুলি থ্রি নট থ্রি রাইফেলের বলে ধারণা করা হচ্ছে। বাড্ডা থানার ওসি আবদুল জলিল যুগান্তরকে বলেন, ট্রাকে করে আনা মাটির সঙ্গে গুলি ও গ্রেনেড এসেছে বলে আমরা ধারণা করছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

 
Back To Top