Last Update
http://goo.gl/LG0Hw5
Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Monday, June 5, 2017

ঈদের ছবির ফাঁকা আওয়াজ

ঢাকাই চলচ্চিত্র শিল্পের শুরু থেকেই রমজান মাস উপলক্ষে বন্ধ থাকে ছবি মুক্তির প্রক্রিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজান মাসে ছবি মুক্তি না পেলেও ঈদ উপলক্ষে মুক্তির জন্য তৈরি করা হয় একাধিক ছবি। যে ছবিগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। আসন্ন ঈদ উপলক্ষে প্রায় অর্ধডজন ছবি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনটি ছবি থাকছে বলেই জানা গেছে। বাকিগুলো পিছিয়েছে ঈদের মুক্তির মিছিল থেকে। এ ছবিগুলোর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকা অফিসের প্রযোজনায় ‘রংবাজ’ এবং শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’। দুটি ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী। জানা গেছে অহংকার মুক্তির প্রক্রিয়া প্রায় শেষ করলেও শাকিবের পরামর্শে এটি মুক্তি দেয়া থেকে সরে দাঁড়িয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দুই ঈদের মাঝের সময়টাতেই মুক্তি পাবে ছবিটি। রংবাজ এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুক্তির সম্ভাবনা নেই ছবিটির। এছাড়া সৈকত নাসির নির্মিত বিদ্যা সিনহা মিম ও কলকাতার অঙ্কুশ অভিনীত ‘পাষাণ’ ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল।
ঈদে তো নয়ই, এখন একেবারেই মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে এ ছবিটির। মাহি অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবিটিও ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিল। সে হিসেবেই মাহির কাছ থেকে শিডিউল নেয়া হয়েছে। কিন্তু এটিও মুক্তি পাচ্ছে না। এ ছবিতে মাহির বিপরীতে আছেন কলকাতার বনি সেনগুপ্ত। আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছিল টাইগার মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ব্যবসায়িক দিক চিন্তা করে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে এটি। যদিও বিশ্বস্ত সূত্রের খবর হচ্ছে ‘ভালো থেকো’র শুটিং এখনও শেষ হয়নি। তাই ঈদে শাকিব খানের ‘নবাব’ ও ‘রাজনীতি’ এবং কলকাতার নায়ক জিতের ‘বস টুু’ ছবি তিনটিই মুক্তি পাচ্ছে। বাকি ছবিগুলো কেবল আওয়াজেই সীমাবদ্ধ। ঈদে সেগুলো আসছে না প্রেক্ষাগৃহে।

অভিনয় করি পেশাদারিত্ব নিয়ে

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** আমার বেশ কয়েকটি নাটক প্রচার হচ্ছে। সেগুলোর শুটিং করছি। কিছু দিন আগে কায়সার আহমেদের ‘মহাগুরু’ নাটকের শুটিং করলাম। এছাড়া কয়েকটি খণ্ড নাটকের কাজ করছি।
* ঈদের কাজের কী অবস্থা?
** বিশেষ দিবসগুলোকে ঘিরে একটু বাড়তি ব্যস্ততা থাকে। ঈদে চেষ্টা করি ব্যতিক্রমধর্মী কাজ করতে। ঈদের জন্য এখন বেশ কিছু খণ্ড নাটক শেষ করেছি। এছাড়া বাংলাভিশনের জন্য ঈদের একটি বিশেষ অনুষ্ঠানের শুটিং করলাম।
* গত ঈদে বেশ কিছু ধারাবাহিকসহ খণ্ড নাটকে কাজ করেছেন। এবারও কি সেই ধারা বজায় থাকছে?
** আগেই বলেছি কাজ করার জন্য বিশেষ দিনগুলো মোক্ষম সময়। তবে আগে অনেক কিছু বুঝে না বুঝেই কাজ করতাম। এখন সব কিছু বিবেচনা করে কাজ করি। ভালো চরিত্র আর গল্প অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুটা ভালোলাগা থেকে হলেও এখন পুরোপুরি পেশাদারিত্ব থেকেই অভিনয় করি। তাই সংখ্যা নয়, মানের দিক বিবেচনা করেই কাজ করতে চাই।
* অনেক দিন ধরে অভিনয় করছেন, টিভি নাটকের কী অসঙ্গতি আছে বলে মনে করেন?
** আমার কাছে সবচেয়ে বড় সমস্যা হল ভালো পাণ্ডুলিপির অভাব। অভিনয়শিল্পী দিয়ে শুধু নাটক হয় না। আমাদের দেশের নাটকগুলোতে গল্পের ভিন্নতা নেই।
* বিজ্ঞাপনে কাজ করছেন?
** অনেক দিন হল নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করা হয়নি। তবে সামনে করার কথা হচ্ছে। সব কিছু চূড়ান্ত হলে কাজ করব।
* অভিনয় নিয়ে সামনের পরিকল্পনা কী?
** একজন শিল্পী হিসেবে অভিনয় করতে চাই। যে কোনো পর্দায়ই হোক না কেন ভালো কাজ করা গুরুত্বপূর্ণ। নাটকে কাজ করছি সামনে বড় পর্দায় ভালো কাজের সুযোগ পেলে সেখানেও কাজ করার ইচ্ছা আছে।
সাদিয়া ন্যান্সি

ঈদে মেহজাবিনের ‘পরিণতি’

নাটকের জনপ্রিয় তারকা মেহজাবিন। সারা বছর বেছে বেছে গুটি কয়েক নাটকে কাজ করতে দেখা যায় তাকে। ঈদের আগে একাধিক নাটকে কাজ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার ঈদের একটি একঘণ্টার নাটকে দেখা যাবে তাকে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘পরিণতি’ নামের এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান খান। নাটকে তৃণা চরিত্রে মেহজাবিন ও জিয়াদ চরিত্রে তাহসান অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, তৃণা ও জিয়াদের ভালোবাসার সম্পর্ক থাকে।
এরপর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। সুখে সংসার করতে থাকে তারা। একসময় সুখের সংসার আর সুখের থাকে না। জিয়াদের বড় একটা অসুখ হয়। জীবন থেকে সে সব স্মৃতি ভুলে যেতে শুরু করে। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নাটকের গল্পে টুইস্ট রয়েছে। কিছুটা সিনেমাটিক ফ্লেভার পাবেন দর্শকরা।’ এতে তাহসান মিথিলা ছাড়াও আরও অভিনয় করছেন ওমর, ফাখরুল বাশার মাসুম, রেজাউল আমিন সুজন ও রানি হাবিবা। নাটকটি আসছে ঈদে বাংলাভিশনের ঈদের অনুষ্ঠান মালায় প্রচার হবে।

আতিক হাসানের ‘তুই কি আমার হবি’

প্রায় দুই বছর ধরে নতুন কোনো গানে নেই কণ্ঠশিল্পী আতিক হাসান। আসন্ন ঈদ উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠদিলেন তিনি। গানের শিরোনাম ‘তুই কী আমার হবি’। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসেন। আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে মুক্তি পাবে গানটি। নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে আতিক হাসান বলেন, ‘এতদিন স্টেজ শো নিয়েই ব্যস্ত ছিলাম। গানের বাজারও খুব একটা ভালো ছিল না বলে নতুন গানে দেখা যায়নি। বর্তমানে দেশের গানের জগত আবার ঘুরে দাঁড়াচ্ছে। তাই নতুন গান নিয়ে আবারও ফিরছি।‘
শ্রোতারা আমার কণ্ঠে যেমন গান শুনতে চান, এটি তেমনি একটি গান। আমার বিশ্বাস এটির সুর ও সঙ্গীতে দারুণ নতুনত্ব পাবেন আমার অনুরক্তরা। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ উল্লেখ্য, ২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের প্রথম অ্যালবাম ‘মাধবী কী ছিল গো ভুল’ প্রকাশিত হয়। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন তিনি। ‘মাধবী কী ছিল গো ভুল’ ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বোঝোনি ভুল করে’ গানগুলো শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে সেই সময়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ গায়ককে।

Wednesday, April 19, 2017

আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য : প্রিয়াঙ্কা

আজান নিয়ে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগামের বিতর্কিত মন্তব্যের সমালোচনা এখন তুঙ্গে। এরই মাঝে আলোচনায় এসেছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আজান নিয়ে একটি মন্তব্য, যেখানে তিনি আজান ও আজানের ধ্বনির প্রশংসা করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’ সনু নিগম সোমবার আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। তবে এরপর থেকেই সনু নিগম সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তার এ মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। সম্প্রতি ভুপালে তিনি গিয়েছিলেন একটি ছবির শুটিং করতে। সেখানকার অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে প্রিয়াংকা বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের সময়টা আমার কাছে ছিল আজানের সময়। যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে।
আমার বারান্দা থেকে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’ ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেন প্রিয়াংকা চোপড়া। এরপর থেকেই বলিউডের শীর্ষে আছেন ওই বিশ্ব সুন্দরী। তবে এখন কেবল বলিউড নয়, হলিউডেও ছড়িয়ে পড়েছে প্রিয়াংকার জনপ্রিয়তা। উল্লেখ্য, সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ করে সনু নিগম টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন। সেখানে তিনি লেখেন: ‘আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?’ এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া’ বলে বর্ণনা করেন।

গৃহকর্মীদের জন্য বলিউড তারকারা এতোই খারাপ!

গৃহকর্মী সরবরাহে বেশ নাম করেছে মুম্বাইয়ের ইন্টারনেট ভিত্তিক পোর্টাল বুকমাইবাই। এখন পর্যন্ত দশ হাজার বাড়িতে তারা গৃহকর্মী সরবরাহ করেছে। ব্যবসা দিন দিন বাড়ছে। বলিউডের অনেক তারকাও তাদের গ্রাহক। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে বলিউডের তারকাদের বাড়িতে তারা গৃহকর্মী পাঠাবে না। কেন এই সিদ্ধান্ত? ব্যাখ্যা করতে প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার অনুপম সিংহাল ইন্টারনেটে একটি ব্লগ লিখেছেন।
তিনি জানিয়েছেন, বলিউডের তারকাদের বাড়িতে গৃহকর্মী নির্যাতন, তাদের ওপর দুর্ব্যবহারের একের পর এক ঘটনার পর তাদের এই সিদ্ধান্ত। গ্রাহকদের নাম উল্লেখ না করে, মি সিংহাল হেনস্থা-নির্যাতনের পাঁচটি উদাহরণ তুলে ধরেছেন। তার একটিতে তিনি লিখেছেন - মাসে দশ হাজার টাকা মজুরিতে বিহারের একটি গ্রামের ছেলেকে নিয়োগ করেছিলেন বলিউডের এক সেলেব্রিটি। কিছুদিন পর গ্রাম থেকে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষকৃত্যে অংশ নিতে বিহারে যেতে চাইছিলো সে। কিন্তু ঐ অভিনেত্রী তাকে ছাড়েননি। বুকমাইবাইকে তিনি শর্ত দেন বদলি আরেকজনকে না দিলে তিনি ঐ ছেলেকে বিহারে যেতে দেবেন না। সেই গৃহকর্মী তার মায়ের শেষকৃত্যে যেতে পারেনি। আরেকটি ঘটনার উল্লেখ করে অনুপম সিংহাল লিখেছেন -- বলিউডের এক অভিনেত্রী তাদের পাঠানো গৃহকর্মীকে প্রতিদিনই পেটাতেন। তার শরীরে মারের চিহ্ন ছিল স্পষ্ট। আরেক বলিউড অভিনেত্রী, যিনি তিন কোটি টাকার গাড়িতে চড়েন, তিনি তার গৃহকর্মীকে ঠিকমতো খেতে পর্যন্ত দিতেন না। তিন-বেলা শুধু চা-রুটি দিতেন। এক সপ্তাহের বেশি কোনো গৃহকর্মী ঐ বাড়িতে থাকতে চাইতো না। বুকমাইবাইয়ের অনুপম সিংহালের দেওয়া উদাহরণগুলোর প্রত্যেকেই ছিলেন অভিনেত্রী যাদের কেউ কেউ জাতীয় পুরস্কারও পেয়েছেন। মি সিংহাল লিখেছেন প্রতিবাদ করতে গেলে এসব সেলেব্রিটিরা পুলিশ ও আইনের ভয় দেখান। সূত্র: বিবিসি

Tuesday, April 18, 2017

আজান নিয়ে বিতর্কিত মন্তব্য সনু নিগমের

ভারতের খ্যাতনামা গায়ক সনু নিগম মাইকে আজান দেয়ার বিরুদ্ধে মন্তব্য করে বড় ধরনের বিতর্কের সূত্রপাত করেছেন। সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন। সেখানে তিনি লেখেন: ‘আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?’ এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে ‘ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া’ বলে বর্ণনা করেন।
তার এই মন্তব্যের পর টুইটারে তার পক্ষে-বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক। অনেকেই তাকে ‘মুসলমান-বিরোধী’ বলে বর্ণনা করেন। আবার অনেকেই বলেন, সনু নিগম ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তিনি শুধু মসজিদে মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন। তবে তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দূষণের বিরুদ্ধে মন্তব্য করেন। সূত্র: বিবিসি

ইউটিউবে হাবিব মিথিলার মিউজিক ভিডিও ঘুম

মিউজিক ভিডিওর মডেল হিসেবে মিথিলাকে বলা যায় দেখাই যায় না। ১৩ বছর আগে হাবিবের ‘ময়না গো’ গানে মডেল হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল। এরপর আর তাকে মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায়নি। মিথিলার ইচ্ছে ছিল চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু ব্যাটে বলে কোনোভাবেই মিলছিল না চলচ্চিত্রে অভিনয়ের। গল্প, চরিত্র, প্রযোজনা সংস্থা, পরিচালক সবমিলিয়ে এতদিনে ব্যাটে-বলে হয়নি বলেই মিথিলাকে চলচ্চিত্রে দেখা যায়নি। কিন্তু চলচ্চিত্রের গানের আবহেই হাবিবের ‘ঘুম’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে, আর এ বিষয়টি যখন মিথিলাকে জানানো হয় এবং একটি মিউজিক ভিডিওটির একটি ডামি দেখানো হয় মিথিলা তা দেখে বেশ আগ্রহী হয়ে ওঠেন। আর এর পরপরই তানিম রহমান অংশু কক্সবাজারের মনোরম লোকেশনে নির্মাণ করেন হাবিব ও মিথিলাকে নিয়ে ‘ঘুম’র মিউজিক ভিডিও। নির্মাণ শেষে নিজের কাজ দেখে তৃপ্ত মিথিলা।
মিথিলা বলেন, ‘যেহেতু চলচ্চিত্রে এখনো আমার কাজ করা হয়ে ওঠেনি, তাই ঘুমের মিউজিক ভিডিওতে কাজ করে দেখলাম কেমন হয়। খুবই ভালোলেগেছে কাজটি করে। অংশু সব সময়ই ভালো কাজ করেন। ঘুম মিউজিক ভিডিওটি অসাধারণ বানিয়েছেন তিনি। আমি ও হাবিব দুইজনই মনোযোগ দিয়েই অভিনয় করেছি। দর্শক এই মিউজিক ভিডিওতে নতুন কিছু দেখতে পাবেন।’ গানটি প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন,‘ ঘুম গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। প্রথম তার লেখা গান সুর-সঙ্গীত করলাম এবং গাইলামও। মিথিলা নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেত্রী। তার থিয়েটার ব্যাকগ্রাউন্ডও আছে। যে কারণে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আর আমি চেষ্টা করেছি, সেই চেষ্টা কতটা ভালো হলো তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে একটি কথা না বললেই নয়, তা হলো হঠাৎ করে দর্শক ঘুম গানটি দেখলে মনে করতেই পারেন যে তিনি ফিল্মের কোন গান দেখছেন। ’
ছবি : মিথিলার সৌজন্যে
 
Back To Top