
আগামী
৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের
অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ
সময়ে জরুরী বিষয় শুনানি ও নিস্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার
দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিমকোর্টের
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক
স্বাক্ষরিত অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি
অবকাশকালীন সময়ে জরুরী বিষয় শুনানি ও নিস্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর
রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও এ সংক্রান্ত মামলা
শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১৩, ১৫ , ১৮ ও ২০ জুন সকাল ১১ টা
থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টেও মূল ভবনের ৮ নং বিচারকক্ষে বিচারিক
কার্যক্রম পরিচালনা করবেন। বিচারপতি এ,বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা
হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ
বেঞ্চ ১১, ১৩, ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা
করবেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস,এম মজিবুর রহমান
সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির
এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা
পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ৯ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম
পরিচালনা করবেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর একক
বেঞ্চকে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, কোম্পানী সংক্রান্ত মামলা শুনানির
এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১২, ১৪, ১৯ ও ২১ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা
পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২১ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম
পরিচালনা করবেন। বিচারপতি আতাউর রহমান খানের একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও
দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ,
১৪, ১৫, ১৮, ১৯ ২০, ২১ ও ২২ জুন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত
সুপ্রিমকোর্টের মূল ভবনের ৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা
করবেন। বিচারপতি এম, মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত
ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার
দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত
সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা
করবেন। বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত
ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া
হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা
পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৮ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম
পরিচালনা করবেন। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল
সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ
১২, ১৩ ও ১৪ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স
ভবনের ৪ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। বিচারপতি কৃষ্ণা
দেবনাথ-এর একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির
এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১২, ১৩ , ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১
পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ৩৪ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম
পরিচালনা করবেন। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব
চক্রবর্তী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন।
এ বেঞ্চ ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ ও ২১ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা
পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ২৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম
পরিচালনা করবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ
চৌধুরী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা
শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন সকাল ১১
টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৪ নং বিচারকক্ষে
বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহ -এর একক
বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ
বেঞ্চ ১১, ১৫ , ১৮ ও ২০ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত
সুপ্রিমকোর্টের মূল ভবনের ১১ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা
করবেন। বাসস






Post a Comment