স্ত্রীসহ
পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের
রায়ের বিরুদ্ধে তাদের সন্তান ঐশী রহমানের করা আপিলের ওপর আজ রায় দেবেন
হাইকোর্ট। রোববার সম্পূরক কার্যতালিকায় বিষয়টি আদেশের জন্য এলে বিচারপতি
জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
রায়ের জন এ দিন ধার্য করেন। এর আগে গত ৭ মে হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও
দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ঐশী রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয়। ২০১৩
সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল
ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী
স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী
রহমান গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে। ২০১৪ সালের ৯ মার্চ
ঐশীসহ ৪ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করে পুলিশ। গত বছরের ৬
মে ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা মহানগর দায়রা
জজ আদালত। দুটি খুনের জন্য পৃথক দুটি অভিযোগ গঠন করা হয়। ২০১৫ সালের ১২
নভেম্বর এ মামলার বিচার শেষে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর
দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দুটি অপরাধের জন্য আলাদা আলাদা করে ঐশীকে
দুইবার ফাঁসি ও দু’বারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অন্য আসামি
ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীদের আশ্রয় দেয়ার অপরাধে
দু’বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Subscribe to:
Post Comments
(
Atom
)







Post a Comment