Last Update
http://goo.gl/LG0Hw5

Monday, June 5, 2017

খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি শহরের স্বনির্ভর, চেঙ্গীব্রিজসহ কয়েকটি স্থানে পিকেটিং করছে অবরোধকারীরা। অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
তবে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করছে। রোববার সংগঠনের দীঘিনালা উপজেলা সভাপতি ও সম্পাদকের নিঃশর্ত মুক্তি এবং লংগদুতে গ্রামে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

Post a Comment

 
Back To Top