
মিশরে
তিন কিশোরীকে দীর্ঘ দুই বছর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ফুটপাতের
ব্যবসায়ী, বেকার, অটোচালক ও ভবঘুরেদের ৩৫ জনের একটি দল দীর্ঘদিন তাদের ওপর এ
অত্যাচার চালায়। খবর আল-আরাবিয়ার। কায়রোর দক্ষিণের গিজার একটি তদন্ত দলের
প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই কিশোরীরা গিজার মধ্যে হারামের আল-আরিশ সড়কে
ভিক্ষাবৃত্তি করতো। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।
তারা ঘার্বিয়া
প্রদেশের বাসিন্দা। ভিক্ষা করার সময় ফুটপাতের ব্যবসায়ী, ভবঘুরে, বেকার ও
অটোচালকদের একটি দল তাদের অপহরণ করে। পরে তাদের মরুময় একটি এলাকায় নিয়ে
গিয়ে আটকে রাখা হয়। সেখানেই প্রায় দুই বছর ধরে কিশোরীদের ওপর চলে মানসিক ও
যৌন নির্যাতন। এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্ত ৩৫ জনের মধ্যে
পাঁচজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।






Post a Comment