Last Update
http://goo.gl/LG0Hw5

Tuesday, April 18, 2017

গুলশান হামলার তদন্ত প্রতিবেদন ৩১ মে

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ৩১ মে ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলে এ দিন ধার্য করেন। আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল।
কিন্তু মামলার তদন্ত সংস্থা- পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করেনি। সংস্থাটির সময় আবেদন মঞ্জুর করে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ মে দিন ধার্য করেন। প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে বিদেশী নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের অভিযানে জঙ্গিদের ছোড়া বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। পরে সেনাবাহিনী অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

Post a Comment

 
Back To Top