Last Update
http://goo.gl/LG0Hw5

Tuesday, April 18, 2017

দুর্দান্ত অর্ধশতকের পর তামিমের তাণ্ডব

দুর্দান্ত অর্ধশতক হাঁকানোর পর তাণ্ডব চালাচ্ছেন তামিম ইকবাল। ডিপিএলে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে সকালে ব্যাট হাতে নামেন মোহামেডানের এই ওপেনার। হাফসেঞ্চুরির পর তিন বলে দুই বাউন্ডারি ও এক ছক্কা হাকান তিনি। এখন ব্যাট করছেন ৬৬ রান নিয়ে। তার সাথে আছেন রনি তালুকদার।
ব্যাট করছেন ২০ রান নিয়ে। দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৩০ রান। সকালে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। ৭৩ রানের জুটি গড়ে তামিম ইকবাল ও শামসুর রহমান। ১৫.৪ ওভারে এ জুটির ভাঙন ধরান মুক্তার আলী। ৩৮ রান শামসুর রহমানকে ফেরান তিনি। এরপর ক্রিজে আসেন রনি। জুটি বাধেন তামিমের সাথে। এ জুটির সংগ্রহ ৫৭ রান।

Post a Comment

 
Back To Top