
বরিশালের
অভ্যন্তরীণ বানারীপাড়া ও হিজলা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক
সমিতি। পার্কিং চার্জ বৃদ্ধি ও নির্দিষ্ট স্থানে পার্কিং করতে না দেয়ার
প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে জনগুরুত্বপূর্ণ এ দুই রুটে বাস চলাচল বন্ধ
ঘোষণা করা হয়। নথুল্লাবাদ বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক কিশোর কুমার দে
জানান, বানারীপাড়ায় নির্দিষ্ট স্থানে পার্কিং করতে না দেয়াতে তারা ওই রুটে
বাস চলাচল বন্ধ রেখেছেন। অপরদিকে হিজলা পৌরসভা কর্তৃপক্ষ ১০ টাকা পার্কিং
চার্জ বৃদ্ধি করায় ওই রুটেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এর সমাধান না
হলে বুধবার থেকে অভ্যন্তরীণ আটটি রুটের বাস চলাচল অর্নিদিষ্টকালের জন্য
বন্ধ ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।






Post a Comment