জাপানের মধ্যাঞ্চলে বরফে ঢাকা পর্বতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় পুলিশ একথা জানিয়ে বলেছে, এক প্রপেলার বিশিষ্ট চেসনা বিমানটি চার আরোহী নিয়ে শনিবার জাপানের উত্তরাঞ্চলীয় আলপসে বিধ্বস্ত হয়েছে। পুলিশ এক ব্যক্তির কাছ থেকে জরুরি ফোন পায়। বিমানের কোন আরোহী ওই ফোনটি করেছিল বলে ধারণা করা হচ্ছে। বিমানের আরোহীদের বয়স ২১ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। জরুরি ফোন পাওয়ার ১৪ ঘণ্টা পর ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছাতে পেরেছে। কুয়াশার কারণে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হয়েছে। চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
Monday, June 5, 2017
জাপানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
Posted by Unknown on 9:41 AM in আন্তর্জাতিক নয়া দিগন্ত | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)






Post a Comment