
ভারতের
উত্তর প্রদেশে ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন লেগে ২২ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ১৯ জন। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এনডিটিভি এ খবর
জানিয়েছে। বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের গণ্ডায় যাচ্ছিল। পথে একটি
ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই
অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয় একাধিক যাত্রীর। পরে গুরুতর অবস্থায়
বাকিদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও বেশ কয়েকজনের
মৃত্যু হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২।
তবে মৃতের সংখ্যা
আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে উত্তর প্রদেশ সরকার। তবে এই
ঘটনায় এখনও পর্যন্ত মোট কতজনের মৃত্যু হয়েছে নির্দিষ্ট করে কিছু জানানো
হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, যেহেতু দুর্ঘটনাটি মধ্যরাতে হয়েছে সেই সময়
অধিকাংশ যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। কিছু বোঝার আগে বাসটিতে আগুন লেগে যায়। এর
ফলে তারা বাসের ভেতর থেকে বেরোতে পারেনি। তবে ২০ জনের মতো যাত্রী বাস থেকে
বাইরে বেরোতে পারেন। তাদের মধ্যেও বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায়
হাসপাতালে ভর্তি করা হয়েছে।






Post a Comment