
রাজধানীর
উত্তরার একটি আবাসিক হোটেলে পুষ্প নামের এক তরুণী খুন হয়েছেন। সোমবার গভীর
রাতে আবদুল্লাপুর পশ্চিম থানা এলাকার নাবিলা টাওয়ারের ‘নীলা’ হোটেলে এ
ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে পুষ্পের (৩৫) লাশ উদ্ধার
করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই হোটেলের ৫ কর্মচারীকে থানায় নিয়ে
জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর
রাজ্জাক জানান, রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৪১৪ নং কক্ষ ভাড়া নেন
পুষ্প (৩৫) ও দুর্জয় (৩২)। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্জয়
পুষ্পকে খুন করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় হোটেলের ৫ কমচারীকে
থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক।






Post a Comment