
গাজীপুরে
ও টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দু'জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে
ঢাকা-রাজশাহী রুটের গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় এবং বেলা ১১টার
দিকে বঙ্গবন্ধু সেতুর ইব্রাহিবাদ রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে আহাকি এলাকার
ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত পরিচয়ের এক
যুবক।
তার হাত, পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। পরনে কালো রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট
এবং হলুদ-কালো রংয়ের চেক ফুলশার্ট রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, বঙ্গবন্ধু থানার
ওসি আছাবুর রহমান জানান, বেলা ১১টার দিকে অজ্ঞাত বৃদ্ধ ইব্রাহিবাদ স্টেশনে
রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে নীলফামারীগামী 'নীল সাগর এক্সপ্রেস'
ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।






Post a Comment