Last Update
http://goo.gl/LG0Hw5

Tuesday, April 18, 2017

রাজধানীতে হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর আবদুল্লাহপুরে অবস্থিত নীলা আবাসিক হোটেল থেকে আজ মঙ্গলবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলার ডান পাশে ছুরির আঘাত রয়েছে। হোটেলের নিবন্ধন খাতায় দেওয়া পরিচয় অনুযায়ী নিহত নারীর নাম পুষ্প (৪৪)। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানিয়েছেন, গতকাল সোমবার রাত ৮টার দিকে দুর্জয় (৩২) ও পুষ্প নামে দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের কক্ষটি ভাড়া নেন। আজ মঙ্গলবার ভোরে হোটেল কর্তৃপক্ষ কক্ষের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে নারীর গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, ওই নারীর স্বামী পরিচয়ে দেওয়া দুর্জয় তাকে গলা কেটে হত্যার করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

Post a Comment

 
Back To Top