
জাপানের
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়াকে ঘিরে সৃষ্ট সমস্যার
শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সফররত মার্কিন ভাইস
প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে আলোচনা শুরুর প্রেক্ষাপটে মঙ্গলবার অ্যাবে এ
গুরুত্বরোপ করেন। অ্যাবে বলেন, ‘সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং পাশাপাশি
কূটনৈতিক প্রচেষ্টার ওপর আমাদের গুরুত্বারোপ করা উচিত।’ তিনি আরো বলেন,
‘কেবল আলোচনার জন্যে আলোচনা অর্থহীন, একইসাথে চাপ প্রয়োগও জরুরি।’






Post a Comment