
পাকিস্তানের
পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের
হিন্দুকুশ পর্বতের ১৮০ কিলোমিটার গভীরে।
মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে লাহৌর,
ইসলামাবাদ, নৌসেরা ও ঘিজের উপত্যকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে
বেরিয়ে আসেন বহু মানুষ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।






Post a Comment